ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ৯:১১:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা আজ মহাসপ্তমী পাঁচ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি আজ খোলা থাকবে সব ব্যাংক এক দিনে হাম উপসর্গে আরও ৫ জনের প্রাণহানি

শিশু ধর্ষণ মামলায় বিশেষ বেঞ্চের দাবি আইনজীবীদের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ২১ মে ২০২৬ বৃহস্পতিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে বিশেষ বেঞ্চ গঠনের আহ্বান জানিয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। বৃহস্পতিবার রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে পাঠানো এক চিঠিতে তারা এ দাবি জানান।

চিঠিতে আইনজীবীরা বলেন, বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা সাধারণ মানুষের মধ্যে হতাশা ও অনাস্থা তৈরি করছে। বিশেষ করে আলোচিত ধর্ষণ ও হত্যা মামলাগুলো নিম্ন আদালতে দ্রুত নিষ্পত্তি হলেও উচ্চ আদালতে ডেথ রেফারেন্স ও আপিল শুনানিতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে।

তারা উল্লেখ করেন, মাগুরার শিশু আছিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় হলেও এখনো উচ্চ আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে মামলাটি। একইভাবে ফেনীর নুসরাত হত্যা মামলাসহ আরও অনেক গুরুত্বপূর্ণ মামলা বছরের পর বছর ঝুলে আছে।

আইনজীবীদের ভাষ্য, সাম্প্রতিক সময়ে মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় জনমনে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা বিচারব্যবস্থার প্রতিও প্রশ্ন তুলছে। এমন পরিস্থিতিতে শিশু নির্যাতন ও হত্যার মামলাগুলো দ্রুত শুনানির জন্য আলাদা বেঞ্চ গঠন করা জরুরি বলে মনে করছেন তারা।

চিঠিতে আরও বলা হয়, বিচার বিভাগের নানা সীমাবদ্ধতা থাকলেও শিশুদের বিরুদ্ধে ভয়াবহ অপরাধের মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা প্রয়োজন। এতে বিচারপ্রার্থীদের আস্থা ফিরবে এবং অপরাধীদের মধ্যেও আইনের ভয় তৈরি হবে।